জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে


শুক্রবার ২৫ (অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় এনপিপির শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় ৫ শতাধিক ভ্যানের একটি মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাস ষ্ট্যান্ড ঘুরে পুনরায় কুন্দশী এলাকায় এসে শেষ হয়। বিশাল এই ভ্যান মিছিলের নেতৃত্ব দেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুছা মোল্যা, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি মোঃ রিজাউল করিম, শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলাম, মহিলা নেত্রী ববিতা, পলি,লাকি প্রমূখ। ভ্যান মিছিল পূর্ব এক সমাবেশে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে কাজ করতে বলেছেন, তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই ভ্যান মিছিল। সকলে আমার জন্য দোয়া করবেন।"

আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে