জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিঘলিয়া বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, নাজেহাল ক্রেতা-ব্যবসায়ীরা

বাজারে প্রবেশ এর পথ




নড়াইলের লোহাগড়া উপজেলার অন্যতম ব্যস্ততম বাজার দিঘোলিয়া। প্রতিদিনই আশপাশের গ্রামগুলো থেকে শত শত ক্রেতা-বিক্রেতা এখানে আসেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই এ বাজারে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ফলে নাজেহাল হয়ে পড়েন ক্রেতা ও ব্যবসায়ীরা।


বাজার ঘুরে দেখা যায়, অল্প বৃষ্টিতেই কাদা-পানিতে ভরে যায় প্রধান প্রবেশপথসহ বাজারের বিভিন্ন সড়ক। এতে হাঁটা চলা তো দূরের কথা, ক্রেতাদের পণ্য কিনতে ও ব্যবসায়ীদের দোকানপাট খুলতে গিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে।


স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “সামান্য বৃষ্টি হলেই বাজার কাদা-পানিতে ডুবে যায়। ক্রেতারা ঠিকমতো আসতে পারেন না, ফলে আমাদের বিক্রিও কমে যায়।”


একই অভিযোগ করেন ক্রেতা হাসিনা বেগম। তিনি জানান, “প্রয়োজন না হলে বৃষ্টির দিনে আর এই বাজারে আসা যায় না। পা ভিজিয়ে কাদা মাড়িয়ে বাজারে ঢুকতে খুব কষ্ট হয়।”


এলাকাবাসীর অভিযোগ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা বহুদিন ধরেই অকার্যকর হয়ে আছে। নালা-নর্দমা পরিষ্কার না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে গিয়ে এই দুর্ভোগ তৈরি হয়।


স্থানীয়রা দ্রুত দিঘলিয়া বাজারের রাস্তা ও ড্রেনেজ সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে করে ক্রেতা ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।


আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে