জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়াইলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 15-08-2022 07:11:38 am

নড়াইলে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

 

 

।। কার্ত্তিক দাস,নড়াইল।।


নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭
তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ঐ স্থান থেকে একটি শোক শোভাযাত্রা
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে
গিয়ে শেষ হয়।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরের খোলা মঞ্চে নড়াইল-২ এর সংসদ সদস্য
মাশরাফি বিন মোর্তুজা,জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ,জেলা
আওয়ামীলীগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল পৌরসভা ,নড়াইল
প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ
সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, যুবঋনের চেক বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল  সকল সরকারি, আধা সরকারি,
স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা
অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যাল, শোক র‌্যালী,
প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, যুবকদের মাঝে চেক বিতরণ,
কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগীতা,  খাবার বিতরণ, বৃক্ষের চারা
বিতরন,প্রামান্য চিত্র প্রদর্শন,দোয়া, বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলসহ
বিভিন্ন কর্মসুচি।
নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা ,জেলা প্রশাসক মোহাম্মদ
হাবিবুর রহমান,  পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), সিভিল
সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র
বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান  নিজাম
উদ্দিন খান নিলু , পৌর মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল
জেলা কমিটির সভাপতি পৌর আওয়ামীলীগের ১নং যুগ œসাধারন সম্পাদক  মোঃ সাইফুল
ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু,
সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষক-
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল  সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যাল ও
প্রতিকৃতিতে পুস্পমাল্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

১৫/০৮/২২ ছবি আছে।

Tag
আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে