জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা


"নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে। উদযাপন উপলক্ষে "জয়িতা অম্বেষণে বাংলাদেশ"  শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


দিবসটি উপলক্ষে সোমবার (৯ডিসেম্বর) বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক মারুফ সামদানি সাংবাদিক রূপক মুখার্জি, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামচুল হক, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।  


এসময় বক্তারা বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সফল জননী নারী ফরিদা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কোহিনূর পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ বিথী বেগম, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী হেলেনা ইয়াছমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ মাছুরা খানমসহ মোট ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।


এসময় অনুষ্ঠানে সরকারি -বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



আরও খবর



লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৪১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে