জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান


মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও কৃষিক অফিস চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানে মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ ও অর্থ বিতরণ করেন।     


এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিরুর রহমান, খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হেমায়েতসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  


উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব ফান্ড থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন ও সমিতিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে ধান, বীজ, সার, গ্রীষ্মকালীন পোঁজ বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জনকে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ৮৬০ জনকে শাকসবজি বীজ ৩৫ জনকে লেবু গাছ, ১ হাজার ১৯৪ জনকে গাছের চারা ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন অস্বচ্ছল ব্যক্তিকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকার প্রদান করা হয়।

Tag
আরও খবর