জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত



মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী  সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হরিন্দী ব্রীজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে রাস্তার দু'ধারের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।



শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম ও মো. শহিদুল মোল্লা। 



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ আরো অনেকে। 



এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. শেখ আব্দুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাকা রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।


Tag
আরও খবর