জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা


মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালিত করে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে মুরগির দোকান, সবজি, তেল, চাউল, অন্যান্য ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় নাকোল বাজারের মেসার্স জীবনানন্দ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। দোকানটি থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয় যা সংরক্ষণ করে বিক্রয় করা হচ্ছিল গ্রামের বিভিন্ন দোকানে, এছাড়া গত নয় মাস যাবত প্রতিষ্ঠানটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন করা হয় না, অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য পণ্য খোলা রেখে বিক্রয় করা হচ্ছে যা মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ, ব্যবসার লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৬ মাস আগে। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।


পরবর্তীতে সবজি, মুরগিসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা, মোঃ রবিউল ইসলাম ও মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

Tag
আরও খবর