জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরায় সরকারী খাল ভরাট করে মার্কেট নির্মাণের অভিযোগ


মাগুরার শ্রীপুরে সরকারি খাল ভরাট করে মার্কেট ও ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে সাবেক এক সেনা সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সাবেক সেনা সদস্যের নাম মোঃ জলিল, তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের সন্তান।


সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধিনস্থ সরকারি খালের মুখ বালু দিয়ে ভরাট করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বিল্ডিং নির্মাণ করেছে অভিযুক্ত মোঃ জলিল। গুরুত্বপূর্ণ সরকারি খাল ভরাট করায় বন্ধ হয়ে গেছে খালের পানি চলাচলের পথ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার কৃষকেরা। খালের ভরাটকৃত অংশ দ্রুত পরিস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এলাকাবাসী জানান, পাকিস্তান আমল থেকেই খালটির প্রবাহিত পানি কৃষকেরা সেচ কার্যে ব্যবহার মাঠের ফসল চাষ করে আসছে। এখন খালটির মুখ ভরাট হলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হবে। 


এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোয়ালদহ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ আলসাফ পাইলট জানান, চৌগাছি জোয়ার্দার পাড়া অভিমুখে কৃষকদের সেচ পানি সরবরাহকৃত খালের মূল সংযোগস্থলে জলিল নামের এক ব্যক্তি তার সুবিধার্থে কালভাট নির্মাণ না করেই খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় সম্পুর্ন খালটি এখন বন্ধ হয়ে গেছে। এতে কৃষকসহ এলাকাবাসীরা তাদের চাষকৃত জমি নিয়ে চরম উদ্বিগ্ন।  


খাল ভরাট কান্ডে অভিযুক্ত মোঃ জলিল জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের লোকজনকে জানিয়েই বালু ফেলা হয়েছে। খাল ভরাটের বিষয়ে অভিযোগ আসলে বালু তুলে ফেলবো। 


এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ছরোয়ার জাহান সুজন জানান, বিষয়টি সম্পর্কে অবগত নয় মাগুরা পানি উন্নয়ন বোর্ড। এরকম কার্যক্রমের কোনো অনুমতি পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি। কেউ এধরণের কর্মকার্ড করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর