জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে রাকসাকান্দী গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা প্রার্থনা



মাগুরা শ্রীপুর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সৃুস্হতা ও দীর্ঘায়ুর জন্য গীতা পাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়।


মঙ্গলবার সন্ধ্যায় ২নং আমলসার ইউনিয়ন রাকসাকান্দী চতুশপল্লি সনাতন ধর্ম মন্দিরের সভাপতি শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল ও স্হানীয় বিএনপি সনাতনী নেতা নেতীদের আয়োজনে রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে গীতা পাঠ ও প্রার্থনা করা হয়।গীতা পাঠ শেষে শ্রী যুক্ত বাবু কান্তি ভূষণ মন্ডল বলেন“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করছি, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানবিক মূল্যবোধ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


বাবু রবীন্দ্রনাথ সরকার জানান, হিন্দু – মুসলমান হিসেবে আলাদা ধর্ম হতে পারে। মানবতায় কোন বিভেদ নেই। তাই আমলসার রাকসাকান্দী  সহ আশে পাশের গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় গীতা পাঠের আয়োজন করেছে।


তপন কুমাড় বলেন, গীতা পাঠ ও প্রার্থনা শুধু ধর্মীয় আচার নয়, গীতা পাঠ আত্মশুদ্ধির পথ। তাই আমরা আজ খালেদা জিয়ার সুস্হতা কামনায় একসাথে প্রার্থনা করেছি।


গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠানে নারীরা প্রদীপ জ্বেলে প্রার্থনায় অংশ গ্রহণ করেন।রাকসাকান্দী চতুশপল্লি সনাতন কেন্দ্রীয় মন্দিরে ফুল, ধূপ,প্রসাদ, শঙ্খধ্বনি ও গীতার মন্ত্রোচ্চারনে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। রাকসাকান্দী গ্রামের হিন্দু সম্প্রদায়ের উদ্যেগে গীতা পাঠ কোন রাজনৈতিক প্রার্থনা নয়। বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় এক সাথে সমসুরে প্রার্থনা করা হয়।

রাকসাকান্দী গ্রামের মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে গীতা পাঠ ও প্রার্থনা করে অনন্য বার্তা দিয়েছে। ধর্ম ও মতবিরোধের উর্ধ্বে মানুষের কল্যান কামনা করা। গীতা পাঠ, প্রার্থনা করার আয়োজন শুধু ধর্মীয় রীতি নয়, এটি মানবতার একটি বিশুদ্ধ মনের প্রকাশ। খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা রাকসাকান্দী গ্রামের সনাতন ধর্মের মানুষের উদ্যেগ বাংলাদেশের সামাজিক সংস্কৃতির কথা মনে করে দেয়। রাজনৈতিক বিভাজনের উর্ধ্বে মানবিক বিবেচনায় সবাই খালেদা জিয়ার দ্রুত সুস্হতা কামনা করেন।

আরও খবর