জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরায় ভূমিকম্প, আতঙ্কে অসুস্থ শতাধিক গার্মেন্টস কর্মী

মাগুরায় ভূমিকম্পে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটেডে গার্মেন্টেসের ভয়ে আতঙ্কে প্রায় শতাধিক নারী ও পুরুষ কর্মী অসুস্থ হয়ে পড়ে।


শুক্রবার সকাল সাড়ে ১০.৩৮ টার দিকে ভূমিকম্প অনুভূত হলে গার্মেন্টস কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রাণভয়ে গার্মেন্টের দ্বিতীয় তলা কাজ করা কর্মীরা ভবন থেকে নেমে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় অনেক নারী কর্মীর মাথা ঘোরা ও বমি শুরু হলে তারা তারা অসুস্থ হয়ে পড়ে।


দ্রুত তাদেরকে গার্মেন্টস থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সময় বাড়ার সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়েত থাকে। এ কারণে দায়িত্বে থাকা চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। অসুস্থদের মধ্যে গুরুতর ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। অনেকে এই ঘটনায় অসুস্থ্ রোগীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।


গার্মেন্টেসে কর্মী শাহিনা আক্তার, সনিয়া, বিথি খাতুন, আল আমীনসহ অনেকে জানান, প্রতিদিনের মত আজও আমরা সকালে কাজে যোগদান করি। সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পে গার্মেন্টের ভবন কেঁপে ওঠে। এসময় আমরা ভবনের দ্বিতীয় তলা থেকে নেমে রাস্তায় বের হয়ে আসি। তখন আমরা স্বাভাবিক ছিলাম।


কিছুক্ষণ পর আমরা আবার কাজে ফিরে যায়। তখন ভয়ে এবং আতঙ্কে অনেকেই বমি এবং মাথা ঘুরে পড়ে যায়। অসুস্থদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সময় বাড়ার সাথে অসুস্থ রোগীর সংখ্যাও বাড়তে থাকে। প্রায় শতাধিক গার্মেন্টস কর্মী অসুস্থ হয়েছে বলে দাবি করেন তারা।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গার্মেন্টসের রোগী ও স্বজনদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রোগী ও রোগীর স্বজনদের চাপে দায়িত্বে থাকা চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের চিৎিকিসা দিতে হিমহিম খেতে হয়।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাসমুস সাকিব জানান, অনেক লোক একসাথে কাজ করছিল, ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। এটি সবার মাঝে ছড়িয়ে গিয়ে ম্যাচ হিস্টিরিয়া হয়েছে। সে কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এতে আমাদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয়। রোগীদের মধ্যে আতঙ্ক কাজ করছিল। তবে কারো শরীরে কাটা ছিড়া, রক্তখরণ বা শরীরে বড় ধরনের কোন আঘাতের চিহ্ন নেই। আমাদের যে জনবল আছে তাতে এখানে পরির্পূণ চিকিৎসা দেওয়া সম্ভব।


স্যান এ্যাপারেলস লিমিটেড গার্মেন্টেসের প্রশাসনিক প্রধান মো. আমান উল্লাহ জানান, যখন ভূমিকম্প অনুভূত হয়, তখন কর্মীরা বাইরে চলে আসে। আমি বাইরে এসে কর্মীদের সাথে কথা বলি। তখন কর্মীরা জানায় আমাদের কোনো সমস্যা নেই আমারা কাজে যোগদান করবো। তখনও কর্মীদের কোন সমস্যা ছিলনা। কিন্ত এর কিছুসময় পর আতঙ্কের কারণে অনেকে অসুস্থ পড়লে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে পাঠানো হয়। তবে গার্মেন্টস ভবনের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ও শ্রীপুর থানার পুলিশের পিক্ষ থেকে গার্মেন্টস পরিদর্শন করেছেন। তাতে তারা গার্মেস্টের ভবনের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি।


শুক্রবার সরকারি ছুটির দিনে কর্মীদের অনেক সময় অতিরিক্ত ছুটি নিয়ে থাকেন। এসব অরিক্তি ছুটি কর্মীরা শুক্রবার দিন করে যায়। সেই হিসেবে আজকে কাজ করছিল।


এ সংবাদ শুনার পর জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি স্টাইলস্মিথ স্যান এ্যাপারেলস লিমিটিটেড গার্মেন্টেস পরিদর্শন করেন।

Tag
আরও খবর