জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু



তারুণ্যের উৎসব ও শহীদদের স্মরণে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আজ সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. অহিদুল ইসলাম।


উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ভায়না ক্রিকেট একাডেমি ও মইন উদ্দিন স্মৃতি সংসদ। ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, মাগুরায় সবশেষ ২০২২ সালে দ্বিতীয় বিভাগ এবং ২০২১ সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগ হয়েছিল।


সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। তারপর জুলাই গণঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মাগুরার ক্রিকেটের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান, মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার ১০ শহীদ পরিবারের সদস্যরা।


জুলাই শহীদ সোহান শাহের বাবা শাহ সেকেন্দার বলেন, 


‘জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার তরুণরা প্রাণ দিয়েছিল দেশের গণতন্ত্রের জন্য। সেই শহীদদের নামে আয়োজন হওয়া এই ক্রিকেট লিগ আমাদের পরিবারের জন্য সম্মান ও আবেগের বিষয়।’


 বিসিবি পরিচালক জুলফিকার আলী খান বলেন, 


‘বাংলাদেশে প্রথম জেলা হিসেবে মাগুরায় এ বছর সর্বপ্রথম ক্রিকেট লিগ মাঠে গড়াল। স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে বিকশিত করতে মাগুরা যে উদ্যোগ নিয়েছে, তা অন্য জেলাগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে।’

 

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম আশাব্যক্ত করেন 


‘জুলাইয়ের শহীদদের স্মরণ করতে গিয়ে আমরা শুধু ইতিহাসকেই নয়, তরুণদের ভবিষ্যতকেও এগিয়ে নিতে চাই। এই লিগ দীর্ঘদিন পর মাগুরার ক্রিকেটে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। প্রশাসন ও ক্রীড়া সংস্থা দায়িত্বশীলভাবে লিগটি পরিচালনা করবে।’


মাগুরা জেলা পরিষদ ও চিকিৎসক সিমিন মজিদ আখতারের পৃষ্ঠপোষকতায় ‍টুর্নামেন্টের আয়োজন করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১৬টি ক্লাবের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে এক মাসের বেশি সময় ধরে।

Tag
আরও খবর