জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় শ্রীপুরে ছাত্রদলের দোআ মাহফিল অনুষ্ঠিত


ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাগুরার শ্রীপুরে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  



এ উপলক্ষে মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকালে শ্রীপুর কলেজ মোড়ে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান  নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ টুকু খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ,  ছাত্রনেতা আব্দুল্লাহ আল ইমাম পুষ্প,  সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান ও সোহান বিশ্বাস প্রমুখ। 


এছাড়াও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন ছান, ছাত্রনেতা আরিফুর রহমান, তিতাস হাসান মাহমুদ, মোঃ নাঈম শেখ, খন্দকার তৌহিদ ইসলাম তনু, মোল্লা সাজিদ,  নাহিদ ইসলাম, তানজিল হোসেন, রিফাত বিশ্বাস, আকাশসহ ছাত্রদলের কলেজ শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হোসেনের মৃত্যুকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রলীগের অপ রাজনীতি ও নিমর্মতার জলন্ত উদাহরণ হিসাবে দাবি করেন জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন।  


 দোআ মাহফিলের অন্যতম আয়োজক মেহেদী হাসান অন্তর জানান, তিস্তার পানি নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বৈরাচার আওয়ামী লীগের মদদপুষ্ট নিষিদ্ধ ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হোসেনের আত্মার মাগফেরাত কামনায় আজকের এই দোআ মাহফিল।


আলোচনা সভা শেষে বিশেষ দোআ মাহফিল পরিচালনা করেন মদনপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু হুরাইরা জামিল।

Tag
আরও খবর