জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে মানববন্ধন


মাগুরায় শ্রীপুরে লাঙ্গলবাঁধ প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই এবং এস আলম গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন হয়েছে।


 ০৬ অক্টোবর সোমবার সকালে লাঙ্গলবাঁধ হাই স্কুল মোড়ে অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক গ্রাহক লাঙ্গলবাঁধ ফোরাম উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।


বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা রয়েছে। ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ব্যাংক ডাকাত এস আলমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়াও বক্তারা ইসলামী ব্যাংকে এস আলমের দোসরমুক্ত করে” দেশের জনগণের আস্থা ও শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মূল চেতনা পুনরুদ্ধারের দাবি জানান


ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, লাঙ্গলবাঁধ আহ্বায়ক 

কাজী আব্দুল আওয়াল সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের ডাঃ মোঃ আবু ঈশা, আব্দুল সালাম, গোলাম মোস্তফা মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।


 এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন , মোঃ হুজাইফা ইসলাম, মোঃ রিফাত হোসেন, আবু হুরাইরা।

Tag
আরও খবর