জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত


মাগুরার শ্রীপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। 

 

এ সময় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী। 


অনুষ্ঠানে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ার্দার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজম মিয়া, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আক্কাস আলী প্রমুখ। 


আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। 


আলোচনা সভায় উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর