জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরায় যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া থেকে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তার বায়েজিদ বোস্তামিকে (২৪) আদালতে পাঠিয়েঠে পুলিশ।

এর আগে শনিবার ভোররাতে সদর উপজেলার মঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া মধ্যপাড়া গ্রাম থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা পড়া সিলভার রঙের বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় বায়েজিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের দাবি করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একসময় বিএনপির কর্মী ছিল, তবে কিছুদিন আগে জামায়াতে যোগ দিয়েছে। তাকে রাজনৈতিক শত্রুতার কারণে আটক করানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘রাতে যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের আগে বায়েজিদ আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।’

পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।



Tag
আরও খবর