জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাগুরার শ্রীপুরের রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে, পড়ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের আসতেও খুব অসুবিধা হচ্ছে


মাগুরার শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নে চাকদাহ গ্রামের জোড়া ব্রীজ থেকে ইছাপুর বিএনপির মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা হওয়ায় খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করছে। রাস্তার বেহাল দশায় ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত।


রোববার সরেজমিনে দেখা যায়, চাকদাহ জোড়া ব্রীজ থেকে ইছাপুর বিএনপি মোড় প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাজুড়ে রয়েছে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল ও কলেকজ পড়ুয়া শিক্ষার্থীরা, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির এ দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।


স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, শুকনো মৌসুমেও রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহনের যাতায়াত ব্যাহত হওয়ায় বিকল্প রাস্তায় যেতে হয়। এতে সময় ও খরচ দুটিই বাড়ছে।


ওই গ্রামের কৃষক আকমল হোসেন জানান, ফসল নিয়ে বাজারে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। ধান, চাল বা সবজি বিক্রি করেও লাভ থাকে না।

ভ্যান চালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা আর কাঁদার কারণে গাড়ি চালাতে পারছিনা। চালাতে গেলে গাড়ির মোটর বারবার নষ্ট হয়ে যায়।


স্থানীয়রা বলেন, এ রাস্তায় মালমাল আনা-নেওয়া করতে অতিরিক্ত ভাড়া লাগছে, এতে ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে।


তারা আরো বলেন, আমরা এ রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে আছি। তাই অতি দ্রুত রাস্তাটি পাঁকা করাসহ স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি। 


শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রাস্তাটি কোন কোড পড়েনি। এলাকাবাসী উপজেলা প্রকৌশলী অফিস বরাবর পাঁকা রাস্তার আবেদন করলে  দ্রুতই রাস্তাটি করার ব্যবস্থা করা হবে।

Tag
আরও খবর