জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

১০ শহীদের স্মরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল


মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে এক শোক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


ঢাকা রোডস্থ সেই স্থানে যেখানে শহীদ রাব্বি ও ফরহাদ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক র‌্যালির সূচনা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রস্থলে।


কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক কিশোর এবং যুবদল, কৃষক দল ,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।


নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আর কখনোই ফ্যাসিবাদী শাসন চলতে দেব না। শহীদের রক্ত আমাদের চেতনার প্রেরণা।


দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।



Tag
আরও খবর