জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অনিয়মের অভিযোগে নাকোল রাইচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত


অনিয়মের অভিযোগে নাকোল রাইচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

আর্থিক অনিয়ম এবং বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতার অভিযোগে মাগুরার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিদ্যালয় পরিচালনা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।

বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শেখ আবদুল মান্নানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে— ব্যাংকে টাকা জমা না দিয়ে নগদ অর্থ হাতে রেখে ব্যয় করা, অর্থ আত্মসাৎ ও তছরুপ, শিক্ষার্থীদের বৃত্তির টাকা না দিয়ে খরচ করা, প্রশাসনিক দায়িত্বে অবহেলা এবং বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতা। এসব অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এর প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে এবং তদন্ত কমিটির রিপোর্টে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য দাপ্তরিক তথ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনীর হোসেনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক রফিকুল আলা অবসরে যাওয়ার পর সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তৎকালীন পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই মুনীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে সহকারী শিক্ষক সুবর্ণা জামানকে অনিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব দেন এবং একই তারিখে একটি নিয়োগ বোর্ড গঠন করে শেখ আবদুল মান্নানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।

পরে ৮ এপ্রিল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ আবদুল মান্নানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। দায়িত্ব গ্রহণের প্রথম ১০ মাসেই তিনি বিদ্যালয় ফান্ডের ২৪ লাখ ২৪ হাজার ৪৮৩ টাকা ব্যাংকে জমা না করে বিভিন্ন ভাউচারের মাধ্যমে তছরুপ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Tag
আরও খবর