জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত


মাগুরার শ্রীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস'  বিষয়ক কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷ 


০২ জুন (সোমবার) সকালে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক প্রকাশ চন্দ্র সরকার।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চল পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির প্রমুখ। 


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাসিবুর রহমান, 

উপ সহকারী কৃষি কর্মকর্তা বিনয় কৃষ্ণ বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান, লিংকর কুমার সাহা, শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।


দিনব্যাপী কর্মশালায় ১০০জন কৃষক-কৃষাণীসহ সাংবাদিক ও সুধী বৃন্দরা উপস্থিত ছিলেন।


শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, কৃষিখাতে সার্বিক উন্নয়ন সাধনের জন্য আমাদের প্রশিক্ষিত পিএফএস তালিকা ভুক্ত কৃষকদের সাথে নতুন কৃষকদের একটি মিলনমেলার আয়োজন করা হয়েছে। এর মুল লক্ষ্য হলো পিএফএস ভুক্ত কৃষকদের অভিজ্ঞতা নতুন কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়াও  উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকের পাশে রয়েছে। কৃষকেরা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করবো।


Tag
আরও খবর