জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০টি বাড়ি ভাঙচুর-লুটপাট


মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যকে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রুপের ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর-চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের ১ নং চর-চাকদাহ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও একই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহিদুল ইসলামের সমর্থক ও সিরাজুল ইসলামের সমর্থকেরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলার ঘটনায় নোজদার, সাজেদা, হাসেম, অলিয়ারসহ উভয় গ্রুপের ৫ জন আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় আব্দুস সিরাজ, সত্তার, নায়েব মোল্যা, জুয়েল, করিম, ইবাদত, জয়নাল, স্বাধীন, জিল্লুর রহমান, রুবেল, আতিয়ার, ঝন্টু, আতিয়ার, সলেমান, মানিক, সালাম, তালেব, ইব্রাহিসহ উভয় গ্রুপের ২০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag
আরও খবর