জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল— ‘সার্টিফিকেট সর্বস্ব শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বেকারত্ব বাড়াচ্ছে’।

বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলের যুক্তি-তর্ক ছিল অত্যন্ত ধারালো ও তথ্যবহুল, যার ফলে চূড়ান্ত ফলাফল নির্ধারণে বিচারকদের বেশ বেগ পেতে হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লটারির মাধ্যমে পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিপক্ষ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী তামিম খান (ET)।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের একাডেমি কোঅর্ডিনেটর মাশরুর রহমান, গণিত ইন্সট্রাক্টর মহসিন খান, পদার্থবিজ্ঞান ইন্সট্রাক্টর আকরাম  হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও উপস্থিত অতিথিরা।

আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে