|
Date: 2026-06-11 19:41:52 |
প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্ত:ক্লাস বিতর্ক প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল— ‘সার্টিফিকেট সর্বস্ব শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বেকারত্ব বাড়াচ্ছে’।
বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলের যুক্তি-তর্ক ছিল অত্যন্ত ধারালো ও তথ্যবহুল, যার ফলে চূড়ান্ত ফলাফল নির্ধারণে বিচারকদের বেশ বেগ পেতে হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর লটারির মাধ্যমে পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিপক্ষ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী তামিম খান (ET)।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের একাডেমি কোঅর্ডিনেটর মাশরুর রহমান, গণিত ইন্সট্রাক্টর মহসিন খান, পদার্থবিজ্ঞান ইন্সট্রাক্টর আকরাম হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও উপস্থিত অতিথিরা।
© Deshchitro 2024