জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিবাদ কর্মসূচি

ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নিকট একটি ৫ দফা দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধ এবং সার্বিক নিরাপত্তার দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সম্মানিত প্রভাষক জনাব টিপু সুলতান, যিনি বলেন— > “যে আন্দোলন দেশের ভবিষ্যতের ন্যায়ের প্রতীক হয়ে উঠেছিল, সেই আন্দোলনের যোদ্ধাদের ওপর আক্রমণ শুধু অমানবিক নয়, এটি রাষ্ট্রের নৈতিক শিকড়েও আঘাত হেনেছে।” এছাড়াও বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা জনাব শফিউল ইসলাম ও জনাব আবু হানিফ, যারা জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব ও আহত সহযোদ্ধাদের দুরবস্থা এবং চিকিৎসা সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শহীদ পরিবার পক্ষ থেকে ঢাকায় সংঘটিত ঘটনার চাক্ষুষ বর্ণনা দেন জনাব সুজন মাহমুদ ফরাজি এবং জুলাই যোদ্ধা নাজমুস সাকিব। তাঁরা হামলার বীভৎসতা ও আহতদের দুরবস্থার কথা বর্ণনা করে প্রশাসনের এহেন কাজের বিরুদ্ধে দ্রুত কার্যকরি পদক্ষেপের দাবি জানান। কর্মসূচির সমাপ্তি বক্তব্যে জুলাই যোদ্ধা মোঃ তায়েফ হাসান বলেন— > “জুলাই সনদে আহত ও শহীদ পরিবারের সুরক্ষার অঙ্গীকার ছিল, অথচ তার আগেই তাদের ওপর আঘাত করা হয়েছে। এটি শুধু একটি ঘটনার প্রতিবাদ নয়, এটি মানবতার পক্ষের একটি আহ্বান।” সার্বিক কর্মসূচির দিকনির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া জেলা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কো-অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন— > “জুলাই পরবর্তীতে গণ-অভ্যুত্থানের রক্তস্নাত সাগরের উপর দাঁড়ানো সরকার থাকা অবস্থায় এভাবে আক্রমণ কল্পনাতীত ও জঘন্য কাজ। এটি ভবিষ্যতের জন্য কোনো শুভ নজির নয়। অনতিবিলম্বে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।” উল্লেখ্য, মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর প্রদত্ত স্মারকলিপিতে নিরাপত্তা নিশ্চিতকরণ, হামলার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে