জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় নিজের গলাই ছুরি চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা

কুষ্টিয়া শহরে খন্দকার মাহে আলম (৬০) নামের এক ব্যক্তি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নিজ বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



নিহত খন্দকার মাহে আলম সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কের মৃত খন্দকার নাসির উদ্দিনের ছেলে।

তিনি ৭-৮ বছর ধরে মানসিকভাবে ভারসাম্যহীন।
নিহতের পরিবার জানায়, মাহে আলম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন।



গভীর রাতে বা ভোরে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ৬টার দিকে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



নিহতের ছোট ভাই শাহিনুর রহমান বলেন,
অনেক আগে থেকেই আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন।

নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। এটা হত্যাকাণ্ড হতে পারে না।



এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে