জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ইহসানুল করিমের আদর্শ সাংবাদিকদের অনুসরণ করা উচিত

প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম (হেলাল)  এঁর স্মরণসভা আজ রবিবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া দিশা টাওয়ারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)  ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, ইহসানুল করিম আপাদমস্তক ছিলেন একজন আদর্শিক সাংবাদিক। তিনি মানুষের কল্যাণে, দেশের স্বার্থে সাংবাদিকতা করেছেন। সাবেক ছাত্রনেতা হিসেবে বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলেন সোচ্চার। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে ইহসানুল করিমের অনন্য অবদান জাতি মনে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ইহসানুল করিম শিক্ষাজীবন শেষ করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। বাসস এর দিল্লী ব্যুরো প্রধান, বিবিসি, রয়টার্স এ কাজ করেছেন। বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন সততা ও নিষ্ঠার সাথে। সৎ মানুষ হিসেবে ইহসানুল করিমের কোন জুড়ি নেই। 

সাংবাদিকদের উচিত ইহসানুল করিমের আদর্শকে অনুসরণ করা। 

কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি)  ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার তারেক জুবায়ের, ইহানুল করিমের সহধর্মিণী মমতাজ শিরিন করিম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বিজ্ঞ জিপি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, বিজ্ঞ পিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাব(কেপিসি)'র সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সভা সঞ্চালনা করেন সহ সভাপতি মিলন উল্লাহ। স্মরণসভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীসহ গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য যে, প্রবীন সাংবাদিক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম (হেলাল) গত ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে সুনামের সাথে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।

স্মরণসভায় যোগদানকালে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি'র সাথে মতবিনিময় করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, কোন কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন বিএনপি আবারও তাদের পুরনো অস্ত্র ব্যবহার করার চেস্টা করছে। সেটা হলো ভারত বিরোধিতা। সরকারের সাথে ভারতের সম্পর্কটা ভিন্নখাতে নিতে বিএনপি মিথ্যাচার করছে। 

হানিফ বলেন, ভারত বিরোধীতার নাটকবাজি করে কোন লাভ হবে না। অন্য কোন দেশের নয়, এই দেশের জনগনের আস্থা অর্জণ করেই বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। 

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া দিশা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের স্বরণ সভায় যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে