জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিএনপি নেতার মেয়েকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি উধাও

বিএনপি নেতার মেয়েকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম উধাও। গতকাল ১৭ই মার্চ রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটেছে। পরে ওই মেয়ের ভাই বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মেয়ের বাবা ইউনিয়ন বিএনপির একজন নিবেদিত সদস্য।


অভিযোগে ওই মেয়ের ভাই জানান, তার বোন বৃষ্টি (১৭) (ছদ্মনাম) হরিনারায়নপুর দোয়ারগাদাস আগরওয়ালা মহিলা কলেজে পড়ছে। দীর্ঘদিন যাবৎ তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের মতো তার বোন হরিনারায়নপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে জোরপূর্বক  তুলে নিয়ে যায়। পরে দুইজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে অনেক খোঁজাখুঁজি করেও এখনো তার বোনের কোন খোঁজ পাওয়া যায়নি।


এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্য নিতে তার মোবাইল ফোনে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 


এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন শেখ হিমেল জানান, কারো ব্যক্তিগত জীবনের দায়ভার সংগঠন নেয়না। আমিও লোকমুখে জানতে পেরে মুল ঘটনা জানতে তাকে ফোন দিয়ে তার মোবাইল ফোন বন্ধ পেয়েছি। যদি সে এ ধরনের কাজ সত্যিই করে থাকে তাহলে অবশ্যই আমার মতে সংগঠনের ভাবমূর্তি সে নষ্ট করেছে। আমি এবিষয়ে আমার সিনিয়র নেতাকর্মীকে জানাবো, সংগঠন তার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে