জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া বাবা-ছেলের একসাথে আত্মহত্যা...

কুষ্টিয়া ভাড়া বাসায় পিতা ও পুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭) জানুয়ারি দুপুরে শহরের মঙ্গলবাড়িয়া এলাকার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতরা হলেন কুষ্টিয়া পৌরসভার (১৬) নাম্বার ওয়ার্ড এর মঙ্গলবাড়িয়া এলাকার সেলিমের বাসার ভাড়াটিয়া মধু (৪২) এবং তার একমাত্র ছেলে মুগ্ধ (৭)। মধু শহরের আলফার মোরে স্বর্ণকারের কাজ করতেন। মধুর বাবার বাড়ি পশ্চিম মজমপুর গ্রামে। কয়েক বছর আগে  ইসলাম ধর্মের  শেফালীর  সঙ্গে প্রেম করে বিয়ে করেন হিন্দু ধর্মের মধু। এরপর থেকে মধুর পরিবারের সঙ্গে  যোগাযোগ নেই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরের দিকে পারিবারিক কলহের কারণে ছেলেকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে মধু আত্মহত্যা করেন ধারণা করা হচ্ছে। এ সময় তার স্ত্রী শেফালী আলফার মোড় এলাকায় বাবার বাড়িতে ছিলেন দুপুরের দিকে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় এসে ঘরে দুজনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। মধুর স্ত্রী শেফালী খাতুন বলেন আজ সকালে আমার বাবার বাড়ি থেকে ছেলে মুগ্ধ কে স্কুলে ভর্তি করার কথা বলে আমার স্বামী নিয়ে আসে। এরপরে দুপুরে অনেক বার কল করলেও সে রিসিভ করেনি। পরে বিকেলের দিকে বাবার বাড়ি থেকে ভাড়া বাসায় এসে দেখি দরজা জানালা বন্ধ। পরে স্থানীয়রা জানালা ভেঙে দেখে দুজনের মরদেহ ঝুলছে। কি কারনে এমন ঘটনা ঘটেছে তা জানি না। 

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সোহেল রানা বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ছেলেকে হত্যার পর মধু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে। এ বিষয়ে তদন্ত চলছে।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে