জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দৌলতপুর সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার  ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাপের কামড়ে তার মৃত্যু হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করেছে।

নিহতের পরিবার ও বিজিবি জানায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চাইডোবা মোহাম্মদপুর গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলবুল বিশ্বাস পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরধরে পরিবারের সদস্যদের ওপর রাগ করে ভোররাতে ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহতের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে।

ভারতীয় সীমান্তে বুলবুল বিশ্বাস নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে বিএসএফ’র পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান। তবে বাংলাদেশী নাগরিকের মরদেহ ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়নি ।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে