জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ওয়াদুদ ভুইঁয়া সকল জনগণের আশ্রয়স্থল,  মাটিরাঙ্গায় কুহেলী দেওয়ান

‎খাগড়াছড়ির মটিরাঙ্গা পৌর মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে এই সমাবেশ মাটিরাঙ্গা পৌর মহিলাদলের সভাপতি জয়শ্রী দে এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক তানজিলা সুলাতানা রুমা ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলাদলের সভাপতি কুহেলী দেওয়ান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পদক আবু সাইদ সাদ্দাম  সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎

‎প্রধান অতিথি কুহেলী দেওয়ান বলেন,

‎দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী ভোটার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী সমাজকে ঘরে-বাইরে সাহসী ভূমিকা রাখতে হবে।”

‎

‎তিনি আরও বলেন,

‎“বিএনপির আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়—এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। ওয়াদুদ ভুঁইয়া পাহাড়ে সকল সম্প্রদায়ের আশ্রয়স্থল, মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে ওয়াদুদ ভুঁইয়ার বিজয় সুনিশ্চিত।

‎

Tag
আরও খবর