খাগড়াছড়ির মটিরাঙ্গা পৌর মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে এই সমাবেশ মাটিরাঙ্গা পৌর মহিলাদলের সভাপতি জয়শ্রী দে এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক তানজিলা সুলাতানা রুমা ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলাদলের সভাপতি কুহেলী দেওয়ান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার মনি, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পদক আবু সাইদ সাদ্দাম  সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


‎প্রধান অতিথি কুহেলী দেওয়ান বলেন,

‎দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী ভোটার। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী সমাজকে ঘরে-বাইরে সাহসী ভূমিকা রাখতে হবে।”


‎তিনি আরও বলেন,

‎“বিএনপির আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়—এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। ওয়াদুদ ভুঁইয়া পাহাড়ে সকল সম্প্রদায়ের আশ্রয়স্থল, মহিলারা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে, তাহলে ওয়াদুদ ভুঁইয়ার বিজয় সুনিশ্চিত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024