জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ বিশেষ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কষ্টিপাথর পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সোর্সের মাধ্যমে বিজিবি জানতে পারে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রথমে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে পাথরসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কষ্টিপাথর পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে। অভিযানে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হইছে  । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Tag
আরও খবর