আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে গলায় কাপড় পেঁচিয়ে মো. মিনহাজ (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে মাটির তৈরি দুই তলা ঘরের ওপরের তলায় যান মিনহাজ। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে প্রথমে ধারণা করেন তিনি হয়তো বাইরে বা মাঠে গেছেন। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের দ্বিতীয় তলায় গিয়ে আড়ার সাথে কাপড় পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।নিহতের বাবা মো. ওয়াহেদ আলী জানান, মিনহাজ আগে ঢাকায় থাকতেন। দুই মাস আগে তিনি বাড়ি আসেন এবং মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, ওই তরুণ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আক্কেলপুর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিক কোনো কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Tag
আরও খবর