জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দুষ্টুমি, অপপ্রচার বা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জয়পুরহাট জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো ‘মৌসুমি পাখি’ দলে বিশৃঙ্খলা সৃষ্টি, অপপ্রচার কিংবা অনৈতিক কর্মকাণ্ডের অপপ্রয়াস চালালে তা মেনে নেওয়া হবে না। দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় জয়পুরহাটের উন্নয়ন, সম্ভাবনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ সময় তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও মতবিনিময় করেন।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর