জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা। 

এছাড়াও উপজেলা শিবমন্দির কমিটির সভাপতি সজল কুমার দাস, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি মোঃ মাসুদ রানা প্রধান ঐতিহ্যবাহী শিবমন্দিরের সামনের অংশের পিলার নির্মাণ, ছাদ ঢালাই ও সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় অর্থ জেলা পরিষদ থেকে দেওয়ার আশ্বাস দেন।

এদিকে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী শিবমন্দিরটির সংস্কার ও উন্নয়নকাজের অংশ হিসেবে ছাদ ঢালাই শুরু হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। মন্দিরটির সংস্কার ও উন্নয়ন হলে এর ঐতিহ্য আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Tag
আরও খবর