জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে পিকনিকের কথা বলে সমবেত হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আলোচিত নেতা রাশেদুল ইসলাম রাসেলসহ দুই সদস্যকে যৌথ অভিযানে আটক করেছে ডিবি ও ক্ষেতলাল থানা পুলিশ। আটক অন্য সদস্যের নাম আশরাফ। ​পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে ক্ষেতলাল উপজেলার ঐতিহ্যবাহী আছরাঙ্গা দিঘী এলাকায় পিকনিকের অজুহাতে জয়পুরহাট সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী সমবেত হন। গোপন সূত্রে এই খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ক্ষেতলাল থানা পুলিশ গভীর রাতে আছরাঙ্গা দিঘী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। ​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকেই রাশেদুল ইসলাম রাসেল ও তাঁর সহযোগী আশরাফকে আটক করা হয়। ​বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার আদালতের মাধ্যমে দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর