জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ক্ষেতলালে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার, প্রশংসায় ভাসছেন যুবদল নেতা

সংবাদ প্রকাশের পর অবশেষে সংস্কার করা হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের আটি মুকুল গ্রামের দীর্ঘদিনের বেহাল সড়ক। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে যাওয়া সড়কটি নিয়ে দুর্ভোগে ছিলেন দুই গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা। সম্প্রতি সড়কটির বেহাল দশা ও মানুষের দুর্ভোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সহ দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল রানার। পরে তিনি নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। সংস্কারকাজে সড়কের ক্ষতিগ্রস্ত পুরোনো ইট তুলে ফেলে প্রায় দুই ফুট উঁচু করে বালি দেওয়া হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি জমে না থাকার জন্য সড়কের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করপন তিনি। স্থানীয়রা জানান, আগে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও নোংরা পানিতে তলিয়ে যেত। এতে বিশেষ করে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়েছে। সড়ক সংস্কারের পর এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন তারা। স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃষ্টির সময় কাদা ও নোংরা পানির কারণে স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ত। এখন সড়কটি সংস্কার হওয়ায় দুর্ভোগ অনেকটাই কমেছে। স্থানীয়দের মতে, গণমাধ্যমে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরার ফলে সংশ্লিষ্টদের নজরে এসেছে বিষয়টি। এরপর দ্রুত উদ্যোগ নিয়ে সড়ক সংস্কার করায় দুই গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। এবিষয়ে আলহাজ্ব সোহেল রানা বলেন, “ সংবাদ প্রকাশের মাধ্যমে সড়কটির দুরবস্থা ও মানুষের কষ্টের বিষয়টি জানতে পেরেছি। পরে নিজের সামর্থ্য অনুযায়ী সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের চলাচলে কিছুটা স্বস্তি দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।”
Tag
আরও খবর