জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু

রবের নামে পড়ি, আদর্শ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরের হাইস্কুল গেট সংলগ্ন মেইন রোডে ‘ক্ষেতলাল ইসলামী পাঠাগার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট)বিকেল সাড়ে ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের অন্যতম দায়িত্বশীল ফারূক্ব বিন আলী আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। উপজেলার আটীগ্রাম হাফেযীয়া আস-সালাফীয়া মাদ্রাসার মুহতামীম হাফেয মুহাম্মাদ শাহাদাত হোসাইন সূরাহ আল-আলাকের প্রথম পাঁচটি আয়াত তিলাওয়াত করেন এবং এর সংক্ষিপ্ত মর্মার্থ তুলে ধরেন। এরপর জ্ঞান অর্জনের গুরুত্ব ও ইসলামী শিক্ষা বিস্তারে পাঠাগারের ভূমিকা নিয়ে আলোচনা করেন ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াহেদ। স্বাগত বক্তব্যে সভাপতি পাঠাগারের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে শুভেচ্ছা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন ক্ষেতলাল কেন্দ্রীয় বাইতুর রহমান আহলে হাদীস জামে মসজিদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ তারেক আল মামুন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম কামরুজ্জামান খান, আটি দাশড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন রতন, চৌধুরী মানবিক ফাউন্ডেশন-এর পরিচালক ফেরদৌসী রানা চৌধুরী এবং ক্ষেতলাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মাদ আলীমুজ্জামান সেলিম। অনুষ্ঠানের সমাপনী পর্বে মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াহেদ সূরাহ আল-বাক্বারার প্রথম রুকু ও শেষ দুই আয়াত তিলাওয়াতের মাধ্যমে অরাজনৈতিক ও অলাভজনক এই ইসলামী জ্ঞানচর্চা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের অন্যতম দায়িত্বশীল এবং ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মমতাজুর রহমান বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাগারের অন্যতম দায়িত্বশীল বেনজীর ইসলাম সাগর, মোস্তাআজ বিল্লাহ, আবু বক্কর সিদ্দিক, জহুরুল ইসলাম, এস এম মহিউল আলম মুরাদ, আল-মুজাহিদ মুহিত রিতুসহ স্থানীয় শিক্ষাবিদ, আলেম-ওলামা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ক্ষেতলাল ইসলামী পাঠাগার’ একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে কাজ করবে।
আরও খবর