জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ

​দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান তৌফিক আব্বাস এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
 
আনন্দ টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান রাজুর উদ্যোগে  ​মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জয়পুরহাট শহরের চিত্রা রোডে অবস্থিত ‘দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউট’ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুর রশিদ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির  পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুর ই আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি ওমর আলী বাবু এবং সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির,বিএনপি নেতা ফজলে বিন রয়েল সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
 

এসময় বৃক্ষরোপণকালে উপস্থিত অতিথিবৃন্দ আনন্দ টিভির এমডির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনন্দ টিভির এমডি মহোদয়ের জন্মদিনে এমন পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Tag
আরও খবর