জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুর রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু.

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রড মিস্ত্রি ছিলেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি-গামী তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশনের উত্তর প্রান্তে ১ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নিহতের প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে ১ হাজার ৭৫০ টাকা, একটি মোবাইল সিম এবং দুটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। নিহতের সহকর্মী জাকির হোসেন জানান, তিনি রাজশাহীতে আশরাফুলের সঙ্গে রডের কাজ করতেন। আশরাফুল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কেটেছিলেন। পরে আক্কেলপুর স্টেশন মাস্টার আশরাফুলের মোবাইল ফোন থেকে তাকে কল করে মৃত্যুর খবর জানান। তিনি বলেন, কী কারণে আশরাফুল এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা আমি বলতে পারব না।" স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের কপি এবং মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের স্বজনদের অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag
আরও খবর