জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হত্যা মামলায় জয়পুরহাটে পিতা পুত্রসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হত্যা মামলায় জয়পুরহাটে পিতা ও পুত্রসহ ৪ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। 

এ রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের মৃত কুড়ানু এর ছেলে রমজান আলী (৬৫) ও তার দুই ছেলে রঞ্জু মিয়া (৩৮) ও শাহীন আলম (৩৫), একই এলাকার রেজাউলের ছেলে আব্দুল হান্নান (৪২)। এদের মধ্যে রঞ্জু পলাতক রয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার শাহাদত, জাহাঙ্গীর ও আলীমকে খালাশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দিয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ফরিদপুর এলাকার আলতাব হোসেনের ছেলে এনামুল হক ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তার ভগ্নিপতির বাড়ি বজরপুর এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পুর্ব শত্রুতার জের ধরে ওই রাতই এনামুলকে মারপিটের পর হত্যা করে একটি আলুর ক্ষেতে লাশ ফেলে পালিয়ে যায়। 

পরদিন সকালে স্থানীয়রা আলুক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এনামুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করলে সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

রায়টির সত্যতা নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

আরও খবর