জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হলো জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। 

এ সম্মেলনে মোঃ আনোয়ার হোসেন সভাপতি এবং  মীর মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৩ অক্টোবর) ১০ টায় জয়পুরহাট শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে জাতীয় ও দলিও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। 

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য আব্দুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট ০১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম। 

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল। 

এ সময় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যড. মোমেন আহমেদ চৌধুরী (জিপি), এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকাল ৪টার দিকে সম্মেলনের মঞ্চ থেকে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মীর মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। 

Tag
আরও খবর