জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাহাড়ে বিশৃঙ্খলার পেছনে ভারত দায়ী : রাশেদ খাঁন

পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী ভারত। তারা অস্ত্র ও অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহের বারোয়ারী পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, ‘সামনের ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে ভারত ও ফ্যাসিস্ট শেখ হাসিনা। কলকাতায় এখন আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছে। দিল্লিতে বসে হাসিনা এই অফিস নিয়ন্ত্রণ করছেন। দেশের সঙ্গে সম্পর্কিত সব ষড়যন্ত্র ভারতে বসে করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। তারা এই দেশে কখনোই রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারবে না। নির্বাচনেও অংশগ্রহণ করবে না।’ পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দলের চাওয়ায় মতবিরোধ থাকতে পারে। ক্ষমতায় যাওয়ার আশা থাকলে তারা ভবিষ্যতে পিআর পদ্ধতি নিয়ে সংস্কার করতে পারে।’ রাশেদ খাঁন এনসিপির সঙ্গে জোটে নির্বাচনের বিষয়ে বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই কি হবে। নেতৃবৃন্দের উচ্চ মহলের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে।’ তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা তাদের কখনো সংখ্যালঘু মনে করি না। তারা আমাদের ভাই। এই রাষ্ট্রের নাগরিক। তাদের অধিকার আমাদের মতোই। যদিও ভারতে মুসলমানরা সংখ্যালঘু হিসেবে বিবেচিত।’ তিনি আরও বলেন, ‘এই দেশ সবার। উৎসব সবার।’ এ সময় ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল বাহার রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে