জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সময়ের সাহসী তরুন এস এম রবির সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাবে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগ

 


আগামী, ১৩ই মে, ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সন্মেলন.... উক্ত সন্মেলনে, এস.এম.রবিই সাধারন সম্পাদক নির্বাচিত হবে বলে ঝিনাইদহের যুব সমাজের প্রত্যাশা।তারুন্যদীপ্ত,নির্ভীক,সাহসী,ত্যাগী সাবেক এই ছাত্রলীগ নেতাই হবে আগামী ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ,এমনটিই গুন্জন উঠেছে শহরব্যাপী।এস এম রবি ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ের ছোট কামারকুন্ড গ্রামের একটি সাধারন পরিবারে জন্মগ্রহন করে।স্কুল জিবন থেকেই সে ছিল কর্মচঞ্চল ও সাহসী এবং ডানপিটে স্বভাবের।


২০০৬ সালে ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে এস এস সি পাশ করে সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়ে এইচ এস সি ভর্তি হয়ে ২০০৮ সাল উত্তীর্ন হয়,এই মহাবিদ্যালয়েই বি এ অনার্স (দর্শনে) ভর্তি হয় এবং এখান থেকেই স্নাতকোত্তোর ডিগ্রী লাভ করে।ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি ছিল তার প্রচন্ড আগ্রহ।বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করে।ছাত্রলীগ সহ দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে মিছিল স্লগানে রাজপথ প্রকম্পিত করছে দীর্ঘদিন ধরে,এরই ধারাবাহিকতায় ২০১১ সালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি নির্বাচিত হয়।প্রচন্ড ডানপিটে স্বভাবের কারনেই প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে একাধিকবার স্বীকার হয়েছে হামলা মামলার।তারপরেও থেমে থাকেনি তার সুদীর্ঘ রাজনৈতিক চিন্তা চেতনার।রাজনীতির পাশাপাশি অন্ধকার ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা কে সংস্কারের কাজেও মনোনিবেশ করেছে সাবেক এই ছাত্রনেতা।


মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা অনুভব করে গড়ে তুলেছেন মাদাঁর তেরেসা ব্লাডব্যাংক।মহামারি আকারে ধারন করা শব্দদূষন নিয়ে কাজ করে চলেছে স্ব-উদ্যগে ।শব্দদূষন নিয়ে আন্দোলন করা সংগঠন যুব ফেডারেশন ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক হিসাবে কাজ করে সাড়া ফেলেছে ঝিনাইদহ জেলা সহ সারাদেশব্যপী ।সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে নিয়ে এন্টিভেনম ইনজেকশন না দিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুক করানোর ফলে প্রতিবছরই বাংলাদেশে বহুলোক মারা যায়।ওঝাঁ /ঝাড়ফুক আধুনিক যুগেও সামাজিক ব্যাধি ও চলমান কুসংস্কার ।চরম সামাজিক অবক্ষয়ের হাত থেকে মানুষকে সচেতন করতে নাটক ,সেমিনার,মানববন্ধন দেয়াল লিখন পোষ্টার লাগানসহ নানাবিধ কর্মকান্ডের মাধ্যমে চালিয়ে যাচ্ছে সমাজ সংস্কারের কাজ।যা ইতিমধ্য বিভিন্ন পত্রপত্রিকা ও সোসাল মিডিয়ায় বহুল আলোচিত ও সমালোচিত ।


একজন রিপোর্টার হিসাবে আসামান্য অবদান রেখে চলেছে সাংবাদিকতায়।সমাজের নানা অনিয়ম ,অসঙ্গতি দূর্নিতী তুলে ধরে তার সুনিপুন লেখনীর মাধ্যমে।যার ফলশ্রতিতে ২০২০ এবং ২০২৩ সালে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে পরপর দুবার সুষ্ট ও নিরপেক্ষ ভোটে প্রচার সম্পাদক নির্বাচিত হয়ে দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছে।একজন মানুষ একাধারে অনেক দায়িত্ব পালনে কখনও কখনও কিছু ভূলত্রুটি হওয়াই স্বাভাবিক।একান্ত সাক্ষাতকারে রবি বলে সকল ভূল ত্রুটিকে পেছনে ফেলে সকল মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে ,ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হলে উপজেলা যুবলীগকে সুসংগঠিত করার মাধ্যমে একটি প্রশিক্ষিত শক্তিশালী সংগঠন উপহার দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে তরুন প্রজন্মের জনপ্রিয় এই সাবেক ছাত্রনেতা।


আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে