জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান সহ ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঝালকাঠির নলছিটিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩ চেয়ারম্যান, ৬ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

 ২১ এপ্রিল রবিবার শেষ দিন পর্যন্ত নলছিটি উপজেলায় মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আগামী ২১ মে নলছিটি উপজেলার ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য জেএম. হাতেম, মো. মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন , মো. বদরুল আলম ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো.হানিফ হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোসা. নাছিমা আক্তার ও আয়েশা আক্তার । 

 উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে ২/১ জন ছাড়া সবাই বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মী। বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪২ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে


নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে