জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটিতে নদীতে গঙ্গা স্নানে গিয়ে আদিত্য নামের এক স্কুলছাত্র নিখোজ


ঝালকাঠির নলছিটিতে ঠাকুমার সাথে গঙ্গা স্নানে গিয়ে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্র স্রোতে ভেসে গেছে। শনিবার (১৩এপ্রিল) সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ী সংলগ্ন সুগন্দা নদীর তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

জানা গেছে, নলছিটি পৌর এলাকার আদর স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্য চক্রবর্ত্তী (০৮) তার ঠাকুমা সাথে গঙ্গা স্নানের জন্য নদীর তীরে আসে। এসময় তার ঠাকুমা স্নানে ব্যস্ত থাকায় পা পিছলে আদিত্য নদীতে পরে যায়। ঠাকুমা তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি নদীর স্রোত তলিয়ে যায়। 

স্থানীয়রা জানান, নদীর এই অংশের গভীরতা অনেক বেশি। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই দেখলে মনে হবে চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি যার কারনেই ছেলেটি স্রোতের টানে পানির নিচে চলে গেছে। 

খবর পেয়ে নলছিটি ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় খোজাখুজি করা হয়। এরপর বরিশাল সদর থেকে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল সকাল সাড়ে এগারোটায় নলছিটি এসে পৌছেছে। এই সংবাদ লেখা পর্যন্ত তারা তল্লাশি চালাচ্ছেন। 

নিখোঁজ আদিত্য চক্রবর্ত্তী পৌরসভার বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। এছাড়া নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর থেকে আগত ডুবুরিদল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। 

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে


নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে