জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নলছিটিতে পিতাকে হত্যার দায় স্বীকার পুত্রের

ঝালকাঠির নলছিটিতে পিতাকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন পুত্র।

সোমবার(২৬ ফেব্রুয়ারী) দুপুরে নলছিটি থানা পুলিশ মো. খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার সাথে জরিত থাকার অভিযোগে তার ছেলে রমজান হাওলাদার(১৬) কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে দায় স্বীকার করে জানায়, নিহত খলিলুর রহমান(তার পিতা) তার মায়ের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। ঘটনার দিনও তার মায়ের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করেন। তাতে সে ক্ষিপ্ত হয়ে ওই দিন রাতে পিতাকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা মো. খলিলুর রহমানের মৃত্যু হয়। 

উল্লেখ্য গত শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমানকে তার নিজবসতঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে তার ছেলে রমজান হাওলাদার পলাতক ছিল।   

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত খলিলুর রহমানের ছেলেকে পুলিশ উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভাড়ানী নামক স্থান থেকে আটক করেছে। তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। সে প্রাথমিকভাবে তার পিতাকে হত্যার কথা স্বীকার করেছে। এখন এ ব্যাপারে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪২ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে


নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে