জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজাপুরে প্রধানমন্ত্রীর উপহার বুঝে পেলেন ২৪ পরিবার

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত সেমিপাকা ঘর বুঝে পেলেন ২৪ পরিবার।

 বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা বার টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান ভূমিহীন ও গৃহহীন এ পরিবার গুলোর মাঝে নির্মিত এ ঘরগুলো বুঝিয়ে দেন।

এ সময় ঘর বুঝে পেয়ে শফিকুল, নুর আলম, লাভলী বেগম, আজিম ও খাদিজা বেগম প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে তার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনূর রশিদ, শুক্তাগড় ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম লালু, ইউপি সদস্য মাহফুজুর রহমান সাইদুল, সংরক্ষিত নারী ইউপি সদস্য হনুফা বেগম এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে (১ম ধাপে) মোট ৪৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪২ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে


নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে