জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পেয়ারা বাগান থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার

সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের কাপরকাঠি গ্রামের পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এটি হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।


নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম সজল চন্দ্র। বয়স ৩২ বছর। নিহত সজল কীর্তিপাশা ইউনিয়নের "দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা" নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ হয়তো তাকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। 


স্থানীয় পরিমল সমদ্দার বলেন, 'কাপরকাঠি গ্রামের যতিন কয়ানের পেয়ারার বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ বৃহস্পতিবার সকাল থেকে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।


ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুর রহিম বলেন, কির্তিপাশা বাজারসহ, পার্শবর্তী কাপরকাঠি, ভীমরুলি ও বাউকাঠি গ্রাম এলাকায় সজল চন্দ্র এনজিও কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত। ঘটনাটি পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলেও আশাবাদি তিনি।


ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পরে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না দেখে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশ।

Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪২ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে


নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

৪৫৬ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে