টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা

পুলিশের হাতে কামড় দিয়ে রক্ষা হয়নি ৭ মামলার আসামি বিপ্লব শেখের




জামালপুরের ইসলামপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে রক্ষা হয়নি আসামি বিল্পব শেখের (২৮)। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। 



আজ বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। আসামি বিপ্লব শেখ ওই এলাকার মৃত বাহাদুর শেখের ছেলে।



আহতরা হলেন, ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক এবং কনস্টেবল মো. কামরুল ইসলাম। 



স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল মো. কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে এএসআই মোজাম্মেল হক 


নিজ বসতবাড়িকে বিপ্লব শেখকে আটক করতে চেষ্টা চালায়। এসময় বিপ্লব শেখ পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে এএসআই মোজাম্মেল হকের হাতে কামড় বসিয়ে দেয় বিপ্লব। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিপ্লবকে আটক করে পুলিশ। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আটক বিপ্লব শেখকে থানায় আনেন। 




স্থানীয় বাসিন্দা বেলাল মিয়া, আকবর আলী এবং হেলাল মিয়া বলেন, বিপ্লবসহ তার লোকজন পুলিশকে মারধর করে। পুলিশের হাতে কামড় দিয়েছে বিপ্লব। 



ইসলামপুর থানার এএসআই মো. মোজাম্মেল হক বলেন, বিল্পব শেখের বিরুদ্ধে জামালপুর ও শেরপুরের বিভিন্ন থানায় চুরির ঘটনায় সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে  বিল্পব শেখকে তার বাড়ি আটক করি। এসময় সে পালাতে চেষ্টা করে। তবে ধস্তাধস্তির ঘটনা ঘটলেও আমর তাকে আটক করেছি। 



ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, আসামির সঙ্গে  পুলিশের ধস্তাধস্তি হয়েছে। আসামিকে থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হবে। 


আরও খবর