জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, গ্রামাঞ্চল উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপির প্রমাণ করেছে উন্নয়ন কীভাবে করতে হয়। বিএনপি প্রমাণ করেছে জনগণের পাশে কীভাবে দাঁড়াতে হয়। সুতরাং বিএনপি মানেই জনগণের দল।
আজ শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে
অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় বলিয়াদহ হালিম নগর তথা আমতলী বাজার হস্তান্তর, পরিচালনা ও বাজার ব্যবস্থাপনা কর্মশালা এবং এলসিএস সদস্যদের মধ্যে লভাংশ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, যাঁর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না। সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যোগ্য বাবার সুযোগ্য ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই জনগণের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। আজ দেশবাসীর স্বৈরাচারদের থেকে মুক্ত। আমরা বলতে চাই, জিয়া পরিবারের কাছে বাংলাদেশের মানুষ ঋণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার, উপজেলা এলজিইডির প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং উপজেলা যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এবং ইফাদের অর্থায়নে নির্মিত বলিয়াদহ আমতলী বাজার ব্যবস্থাপনা কমিটি, বণিক সমিতি, স্থায়ী-অস্থায়ী ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলসিএস সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। পরে সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে